এই চার্জারটিতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড ফাস্ট চার্জিং প্রোটোকল। এর সর্বোচ্চ 32W পাওয়ার আউটপুট আপনার আইফোন কিংবা ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনগুলোকে সাধারণ চার্জারের তুলনায় প্রায় ৩ গুণ বেশি দ্রুত গতিতে চার্জ করতে পারে। জরুরি সময়ে হুট করে বাইরে যাওয়ার আগে মাত্র কয়েক মিনিটের চার্জে এটি আপনার ফোনকে ব্যবহারের উপযোগী করে তুলবে।
অ্যাডাপ্টারটিতে দেওয়া হয়েছে ৩টি আউটপুট পোর্ট:
-
- ডুয়াল টাইপ-সি পোর্ট (2 x Type-C PD): আধুনিক সমস্ত আইফোন, প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন, আইপ্যাড বা ট্যাবলেট দ্রুত চার্জ করার জন্য।
- ইউএসবি পোর্ট (1 x USB-A): পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, স্মার্টওয়াচ কিংবা ট্রিমারের মতো রেগুলার গ্যাজেটগুলো চার্জ করার জন্য।
এর ফলে ফ্যামিলির সবাই মিলে শুধুমাত্র একটি মেইন প্লাগ ব্যবহার করেই একসাথে ৩টি ভিন্ন ডিভাইস অনায়াসে চার্জ করতে পারবেন।
এতে রয়েছে ইন-বিল্ট স্মার্ট আইসি (Smart IC) মাইক্রোচিপ। আপনি যখন একসাথে একাধিক পোর্ট ব্যবহার করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি ডিভাইসের ব্যাটারির ধারণক্ষমতা ও প্রয়োজন বুঝে ঠিক ততটুকুই নিরাপদ কারেন্ট সাপ্লাই করবে। এর ফলে ডিভাইসের ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং ব্যাটারি হেলথ দীর্ঘদিন নতুনের মতো ভালো থাকে।
চার্জারটির আউটলুক অত্যন্ত লাক্সারি এবং এটি তৈরি করা হয়েছে উচ্চ তাপ-প্রতিরোধী (Fire-retardant PC) মেটেরিয়াল দিয়ে। এতে রয়েছে বিল্ট-ইন শর্ট-সার্কিট, ওভার-চার্জিং এবং ওভার-হিট প্রোটেকশন, যার ফলে সারারাত ডিভাইস চার্জে রাখলেও কোনো দুর্ঘটনার ঝুঁকি নেই।
-
- ১ টি JR-TCF10 32W 2C1A Fast Charger (Black)
- ব্যবহারকারী নির্দেশিকা (User Manual)






Reviews
There are no reviews yet.